আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

হবিগঞ্জে প্রতিবন্ধী মেয়ের ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

  • আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৩:২২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৩:২২:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জে প্রতিবন্ধী মেয়ের ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
হবিগঞ্জ, ৭ মার্চ : হবিগঞ্জে ধর্ষণ মামলার আসামি জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীপক্ষকে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার বাদী নিভা রানী দেব লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি বলেন, তার বোবা ও প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি রনদীর গোপ সম্প্রতি জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। শুধু তাই নয়, মামলা না তুললে উল্টো ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। লোকজনের মাধ্যমে বলা হচ্ছে, টাকার জোরে মামলাটি সহজেই শেষ করে দেওয়া হবে। নিভা রানী দেব প্রশাসনের কাছে মেডিক্যাল রিপোর্ট পুনরায় যাচাইয়ের দাবি জানিয়ে বলেন, টাকার মাধ্যমে কোনো ধরনের কারসাজি হয়েছে কি না তা খতিয়ে দেখা প্রয়োজন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত বছরের ১৩ নভেম্বর হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকার মৃত মনিন্দ্র গোপের ছেলে রনদীর গোপ তার ২৫ বছর বয়সী বোবা ও প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর তার মেয়ে ইশারার মাধ্যমে একজনকে বিষয়টি জানায় এবং পরে মাকে নিয়ে অভিযুক্তের বাড়িতে গিয়ে ঘটনাটি বোঝায়।
তিনি আরও জানান, পরদিন ১৪ নভেম্বর মেয়েকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতাল-এর ওসিসিতে ভর্তি করে চিকিৎসা করানো হয় এবং সেখানে তার মেয়ের বক্তব্য রেকর্ড করা হয়। একইদিন তিনি রনদীর গোপকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানা-এ মামলা দায়ের করেন। বাদীর দাবি, প্রথমদিকে আসামিকে গ্রেফতার করতে পুলিশ গড়িমসি করলেও পরে বারবার অনুরোধ এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে নিভা রানী দেব বলেন, তিনি একজন হতদরিদ্র নারী। তার স্বামী অসুস্থ হয়ে শয্যাশায়ী এবং তিনি চতুর্থ শ্রেণীর একটি চাকরি করে কষ্টে সংসার চালাচ্ছেন। অন্যদিকে প্রতিপক্ষ আর্থিকভাবে প্রভাবশালী হওয়ায় তিনি ন্যায়বিচার নিয়ে শঙ্কিত। গণমাধ্যমের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি