আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা

ঢাকা বিভাগ কল্যাণ সংঘের উদ্যোগে মিশিগানে ইফতার মাহফিল

  • আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০১:৩৩:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০১:৩৩:১৯ পূর্বাহ্ন
ঢাকা বিভাগ কল্যাণ সংঘের উদ্যোগে মিশিগানে ইফতার মাহফিল
ওয়ারেন, ৮ মার্চ : ঢাকা বিভাগ কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলটি গতকাল শনিবার স্থানীয় আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ কল্যাণ সংঘের সভাপতি মাহবুব রাব্বি খান, সাধারণ সম্পাদক ডি এম শুভ। এছাড়া সংগঠনের সাবেক সভাপতি দেবাশীষ দাস, হারুনুর রশিদ, বেলায়েত হোসেন, ঝিলন তালুকদার, মোহাম্মদ পিন্টু, রুমি খান, মোহাম্মদ রাজিব, হুমায়ূন কবীর, মারুফ হোসেন, মোহাম্মদ নাবিল, কামাল হোসেন, ইয়াসিন আল হাবিব এবং নাজমুল হোসেন অনু উপস্থিত ছিলেন। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উদযাপন এবং সংগঠনের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। ইফতার মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আয়ান খান।
পরিশেষে ইফতার মাহফিলে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি ঢাকা বিভাগ কল্যাণ সংঘের প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনাও করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল