আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

মৌলভীবাজারে নূরীয়া মিশনের ইফতার সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩২:২৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারে নূরীয়া মিশনের ইফতার সামগ্রী বিতরণ
মৌলভীবাজার, ৯ মার্চ : আর্তমানবতার সেবা, সমাজ উন্নয়ন এবং মানবকল্যাণে দেশে-বিদেশে নূরীয়া মিশন প্রতিষ্ঠালগ্ন থেকেই নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মিডিয়া পার্টনার এনটিভি ইউরোপের সহযোগিতায় প্রবাসীদের অনুদানে এবং নূরীয়া মিশনের উদ্যোগে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৭ মার্চ দুপুরে মৌলভীবাজার ক্লাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুরের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলার সভাপতি রুমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি বকসী ইকবাল আহমদ।
এ সময় যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। তিনি সকল দানশীল ব্যক্তি এবং এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নূরীয়া মিশন ও এনটিভি ইউরোপকে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলায় এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যত কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার প্রধান ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম মাসুক। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইমরান মাহতাবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নূরীয়া মিশন মৌলভীবাজারের সভাপতি মো. মিলাদ হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র মৌলভীবাজার জেলার কনভেনর জয়নাল আবেদিন খান, সংগঠনের সদস্য শামীম তরফদার, আনন্দ পাঠশালার চেয়ারম্যান আব্দুস সালাম তালুকদার, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান পারভেজ, সাংবাদিক রুবেল আহমেদ এবং কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সুমন আহমেদ।
উল্লেখ্য, বিভিন্ন দুর্যোগে ত্রাণ বিতরণ, অসহায় ও নিম্নআয়ের পরিবারকে সহায়তা প্রদান, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা এবং হাফেজ স্পনসরসহ বিভিন্ন মানবিক প্রকল্পের মাধ্যমে নূরীয়া মিশন কাজ করে যাচ্ছে। সম্প্রতি আফ্রিকার গাম্বিয়ায় একটি মসজিদ নির্মাণ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নূরীয়া মিশনের সভাপতি বিশিষ্ট মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল