আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত 
এগ হারবার, ৯ মার্চ : আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫১তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে এগ হারবার শহরের একটি মিলনায়তনে  অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে  বক্তব্য রাখেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত ডেমোক্র্যাটিক দলের নেতা ,কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রায়  প্রশংসনীয়  অবদান রাখায় বিভিন্ন নেতৃবৃন্দকে  পুরস্কৃত করেন ।
কনভেনশনে আগামী জুন মাসে  অনুষ্ঠিতব্য নিউ জার্সির প্রাইমারি নির্বাচনে কংগ্রেসম‍্যানসহ অন্যান্য  পদে দলীয় পদপ্রার্থীরা  বক্তব্য রাখেন। কনভেনশনে দক্ষিন এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা সুব্রত চৌধুরী, সৈয়দ শহীদ, নাসির শেখ  প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির কাউন্সিলম্যান অ্যারন রেনডলফ, কাউনসিলম্যান কলিম শাহবাজ, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের চেয়ারওম্যান কনস্ট্যাণ্ট মেন্ডি ডেইস চ্যাপম্যান, জেফ ডরসি সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা