আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বহুমুখী আয়োজন

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩৪:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩৪:২৬ পূর্বাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বহুমুখী আয়োজন
লন্ডন, ৯ মার্চ :  ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বার্ষিক ইফতার মাহফিল, বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, স্বাধীনতা দিবস ২০২৬ ও আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আলোচনা এবং রমজানের তাৎপর্য : যাকাত , ফিতরা প্রসঙ্গে এসব বিষয়ভিত্তিক পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
গত ৭ মার্চ শনিবার বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত পূর্ব লন্ডনের  একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকতা বিষয়ক ট্রেনিং, ইফতার মাহফিল ও বিষয় ভিত্তিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি- মুহাম্মদ শাহেদ রাহমান । 
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এবিসি বাংলা নিউজ এর সম্পাদক  আব্দুল বাছির এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমদ ।
পৃথক পৃথক অনুষ্ঠানের শুরুতে  বেসিক ট্রেনিং ইন জার্নালিজম, সেশনে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন - পলিটিকা নিউজ প্রধান সম্পাদক তানভীর আহমদ, এটিএন বাংলা ইউকের নিউজ এডিটর সাঈম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও আলোকচিত্র শিল্পী জি আর সোহেল। ট্রেনিং সেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস ডলি। 
২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সামনে রেখে “একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রবাসীদের ভূমিকা “ শীর্ষক আলোচনা পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান।  সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাস্টন ইউনিভার্সিটির ডেপুটি ভাইসচ্যান্সেলর, প্রফেসর ওসামা খান। এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী ও চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি। 
এ আলোচনায় অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু, প্রবীন সাংবাদিক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী, সাবেক স্পিকার আহবাব হোসেইন, স্বদেশ বিদেশের সম্পাদক বাতিরুল হক সরদার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের প্রেসিডেন্ট শাকির হোসাইন।
আরো বক্তব্য রাখেন সত্যবাণীর রিপোর্টার জামাল খান, আব্দুস সাত্তার, জগন্নাথপুর টাইমসের নিউজ এডিটর মির্জা আবুল কাসেম, ডায়াল সিলেটের সম্পাদক সুহেল আহমদ, বাংলা সংলাপের রিপোর্টার ইমরান তালুকদার।
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে “বিলেতে নারীদের জীবন সংগ্রাম ও ব্রিটিশ বাংলাদেশী নারীদের সফলতা” শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী, প্রাবন্ধিক ও কবি আসমা মতিন।   
এ পর্বে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক স্পিকার, চিকিৎসক, সিনিয়র সংবাদ পাঠক, কলামিস্ট - ডা. জাকি রেজওয়ানা আনোয়ার,  পিএইচডি, লেখক ও ডাটা বিশেষজ্ঞ ও জনপ্রিয় উপন্যাসিক আমিনা তাবাসসুম ,কিংস কলেজ লন্ডনের লেকচারার ড. রেনেসা খান, সিনিয়র প্রডিউসার উর্মি মাযহার, কমিউনিটি এক্টিভিস্ট আমিনা আলী।
বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি ও ভাটির কণ্ঠের সম্পাদক ইমদাদুন খানম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বিশ্ববাংলা নিউজের চেয়ার সাহেদা রহমান, স্মৃতি আজাদ, হাফসা নূর, দীপা হক, নাজমা রহমান প্রমূখ। 
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষ্যে “রমজানের তাৎপর্য : যাকাত ও ফিতরা”  প্রসঙ্গে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের এ পর্বে মূল প্রবন্ধ পাঠ করেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও ইউকে বাংলা গার্ডিয়ানের এসিসটেন্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা। এ পর্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী স্কলার মাওলানা আব্দুল কুদ্দুছ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান। উক্ত অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিক, কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ও কমিউনিটির ব‍্যক্তিত্বগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স