আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

সালঙ্গাই পূজায় ঘুংরু পেল মিশিগানের ছয় শিশু শিল্পী

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:৩৫:২৪ পূর্বাহ্ন
সালঙ্গাই পূজায় ঘুংরু পেল মিশিগানের ছয় শিশু শিল্পী
ফার্মিংটন হিলস, ৮ মার্চ : মিশিগানের কয়েকজন শিশু নৃত্যশিল্পী গতকাল ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যমের গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী আচার সালঙ্গাই পূজা অনুষ্ঠানের মাধ্যমে ঘুংরু পরিধানের অনুমতি পেয়েছে।
রোববার সকাল ৯টায় ফার্মিংটন হিলসে শ্রীমতী জয়চিত্রা পদ্মনাভনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরুশি সেন, হারভি প্যাটেল, সিয়া বিনুনাধ, মাহিকা সরকার, দিয়া মণিকন্দন ও মোক্ষিতা মানসানপল্লী আনুষ্ঠানিকভাবে ঘুংরু পরিধান করে তাদের নৃত্যচর্চার নতুন ধাপে পদার্পণ করে।
ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীতে একজন নৃত্যশিল্পীর সাধনা, শৃঙ্খলা ও নিষ্ঠার প্রতীক হিসেবে ঘুংরু পূজা একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই আচার-অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথমবারের মতো তাদের ঘুংরু (গোড়ালির ঘণ্টা) গ্রহণ করে এবং পূজার মধ্য দিয়ে নৃত্যচর্চার প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও নৃত্যপ্রেমীরা শিশু শিল্পীদের এ গুরুত্বপূর্ণ মাইলফলকের সাক্ষী হন।
উল্লেখ্য, অংশগ্রহণকারী মাহিকা সরকার বাংলা প্রেসক্লাব মিশিগানের সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকার ও মৌসুমী দত্তের দ্বিতীয় কন্যা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা