আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চার বাহিনীর অভিযান শুরু

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০১:৫৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০১:৫৫:১৯ পূর্বাহ্ন
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চার বাহিনীর অভিযান শুরু
চট্টগ্রাম, ৯ মার্চ : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথবাহিনী। সোমবার (৯ মার্চ) ভোর ৬টা থেকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে এই অভিযান শুরু হয়। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল জানান, যৌথবাহিনীর প্রায় চার হাজার সদস্য এ অভিযানে অংশ নিয়েছেন।
জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জঙ্গল সলিমপুরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে কয়েকটি দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করছেন। অভিযানে ৫৫০ জন সেনাবাহিনীর সদস্য, এক হাজার ৮০০ পুলিশ সদস্য, ৩৩০ এপিবিএন, ৪০০ র‍্যাব সদস্য, ১২০ বিজিবি সদস্য অংশ নিয়েছেন। এছাড়া ১৫টি এপিসি, তিনটি ডগ স্কোয়াড এবং তিনটি হেলিকপ্টার রিজার্ভ রাখা হয়েছে। এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথে বসানো হয়েছে একাধিক তল্লাশি চৌকি।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় র‍্যাবের দায়ের করা মামলায় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করা হয়। মামলায় আরও প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে। এরপর ওই এলাকায় সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”