আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হবিগঞ্জে পুলিশ প্রশাসনের সভা

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০২:৩৪:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০২:৩৪:০৩ পূর্বাহ্ন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হবিগঞ্জে পুলিশ প্রশাসনের সভা
হবিগঞ্জ, ৯ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
সভায় পুলিশ সুপার বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, নারীরা তাদের মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি ও উন্নয়নে সমঅংশীদারিত্ব নিশ্চিত করেছেন। ফলে সারা বিশ্বে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন এসেছে। বর্তমানে নারীর কাজের মূল্যায়ন বাড়ছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের স্বীকৃতিও বৃদ্ধি পাচ্ছে।
আলোচনা সভায় বক্তারা কর্মক্ষেত্রসহ সমাজের সব স্তরে নারীর অধিকার, সমতা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি জেলা পুলিশের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স