আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

আজ ৯ মার্চ, প্রেমে ব্যর্থদের ঘুরে দাঁড়ানোর দিন

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:৩০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:৩০:৩৮ অপরাহ্ন
আজ ৯ মার্চ, প্রেমে ব্যর্থদের ঘুরে দাঁড়ানোর দিন
ঢাকা, ৯ মার্চ : প্রেমের বিচ্ছেদ মানেই জীবনের সমাপ্তি নয়, এই সত্যকে সামনে রেখে আজ সোমবার (৯ মার্চ) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ব্যর্থ প্রেম ভুলে ঘুরে দাঁড়ানোর দিন’।  ব্যর্থ প্রেমের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রেরণা দিতেই দিনটি প্রতীকীভাবে পালন করা হয়। 
দিবসটির সূচনা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পেছনে রয়েছেন আটলান্টার বাসিন্দা জেফ গোল্ডব্ল্যাট নামের এক তরুণ, যিনি নিজের ব্যর্থ প্রেমের অভিজ্ঞতা থেকে এই দিনটি প্রবর্তনের উদ্যোগ নেন।
অনেকেই মনে করেন, জীবনের পথে ভালোবাসায় ব্যর্থতা আসতে পারে, তবে সেই ব্যর্থতা যেন মানুষের স্বপ্ন ও অগ্রযাত্রাকে থামিয়ে না দেয়। বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে জীবন গড়ে তোলার বার্তাই দেয় এই দিনটি। আজকের এই দিবস সেই বার্তাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনটি ঘিরে মানুষ নিজেদের অনুভূতি শেয়ার করছেন এবং অতীতের কষ্টকে শক্তিতে পরিণত করার প্রেরণা নিচ্ছেন।
ধারণা করা হয়, ভ্যালেন্টাইনস ডে ও এপ্রিল ফুল ডে–এর মাঝামাঝি সময়ে হওয়ায় ৯ মার্চকে প্রতীকীভাবে এই দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। তাই আজকের দিনটি প্রমাণ করে, ব্যর্থ প্রেমকে জীবন থামিয়ে দেওয়ার কারণ হিসেবে নয়, বরং নতুন শুরু করার সুযোগ হিসেবে দেখা উচিত।  দিনটি ঘিরে অনেকেই বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঘুরে বেড়ানো কিংবা নতুন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স