আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০২:৪২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০২:৪২:২৯ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
ঢাকা, ১০ মার্চ : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান  আজ মঙ্গলবার (১০ মার্চ) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানটি রাজধানীর বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
সকালে ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান। অনুষ্ঠানটি ধর্মগ্রন্থ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর পরিবেশন করা হয় বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’। প্রধানমন্ত্রী উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, পরিবারে নারীপ্রধানের অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার জন্য সরকারের এই নতুন কর্মসূচি চালু করা হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে প্রথম ধাপে ৩৭,৫৬৪ পরিবারের নারীপ্রধান ফ্যামিলি কার্ড পাবেন।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা মাসিক ২,৫০০ টাকা ভাতা পাবেন। ভাতা মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে সরাসরি প্রদান করা হবে, যাতে তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারেন। ভবিষ্যতে সমমূল্যের খাদ্যপণ্য সহায়তাও প্রদান করার বিষয়টি বিবেচনা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”