আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময়

মানুষের মুখে হাসি ফোটাতেই ফ্যামিলি কার্ড : বানিজ্য মন্ত্রী 

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:৪৬:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:৪৬:৪৯ পূর্বাহ্ন
মানুষের মুখে হাসি ফোটাতেই ফ্যামিলি কার্ড : বানিজ্য মন্ত্রী 
সিলেট, ১১ মার্চ : বস্ত্র, পাট, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ‘ফ্যামিলি কার্ড ছিল বিএনপি এবং প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের মাত্র ২১ দিনের মাথায় দেশের ১০টি প্রত্যন্ত অঞ্চলে এই কার্ড বিতরণ শুরু হয়েছে। মানুষের মুখে হাসি ফোটানো এবং পরিবারগুলোকে স্বচ্ছল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর সূরিয়ারপাড় গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ইরান–ইসরায়েল যুদ্ধে বাণিজ্যে কিছুটা প্রভাব পড়তে পারে। সাগরপথ দীর্ঘদিন বন্ধ থাকলে নৌপথে পরিবহন ব্যয় বাড়বে। তবে এই মুহূর্তে দ্রব্যমূল্য বাড়ার কোনো আশঙ্কা নেই।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সময় দীর্ঘদিন বিনিয়োগে স্থবিরতা ছিল। বিনিয়োগ না হলে কর্মসংস্থান হয় না। কর্মসংস্থান না হলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায় এবং দারিদ্র্য বাড়ে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে।’
অনুষ্ঠানে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাধানগর, উত্তর সূরিয়ারপাড় ও আকিলশাহ গ্রামের ৬৯৭ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
ডেপুটি কমিশনার (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী, সুনামগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ–১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য এম কয়ছর আহমেদ এবং সমাজসেবা বিভাগের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার প্রমূখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ম্যাডিসন হাইটসে মানব পাচারের অভিযোগে এক নারী অভিযুক্ত

ম্যাডিসন হাইটসে মানব পাচারের অভিযোগে এক নারী অভিযুক্ত