আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ

ঢাকায় পথচারিকে পেটালেন রাশিয়ান মডেল, ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:৪১:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:৪১:১৮ পূর্বাহ্ন
ঢাকায় পথচারিকে পেটালেন রাশিয়ান মডেল, ভিডিও ভাইরাল
ঢাকা, ১১ মার্চ : রাজধানীর ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১০ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। ভিডিওতে মারধর করা নারী রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ভিডিওটি মনিকা নিজেই তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।
ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে গাড়ি আটকে থাকা অবস্থায় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হচ্ছেন। ঠিক তখন তার ব্যাগ মনিকার কনুইয়ে লাগে। ক্ষিপ্ত হয়ে মনিকা পথচারীকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। আশপাশে থাকা মানুষদের মধ্যে কেউ হস্তক্ষেপ করেননি। ভিডিওর শেষ দিকে মনিকা ভিডিও ধারণকারীর দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।
ভিডিও ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে। তবে একাংশ নেটিজেন দাবি করেছেন, ওই পথচারী মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন।
পরবর্তীতে মনিকা গণমাধ্যমকে অভিযোগ করেন, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছিলেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দিয়ে আপত্তিকরভাবে শরীরে হাতও দিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন