আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

গ্রেপ্তার ডোরড্যাশ চালক, গ্রাহকের খাবার পৌঁছে দিল পুলিশ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০২:৪৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০২:৪৪:১৩ পূর্বাহ্ন
গ্রেপ্তার ডোরড্যাশ চালক, গ্রাহকের খাবার পৌঁছে দিল পুলিশ
মাউন্ট প্লেজেন্ট, ১১ মার্চ : ডেলিভারি ড্রাইভার গ্রেপ্তার হয়েছেন, তবুও গ্রাহকের খাবার পৌঁছেছে ঠিকই। আর সেটি পৌঁছে দিয়েছেন পুলিশ কর্মকর্তারাই। মিশিগানে এমনই এক ব্যতিক্রমী ঘটনার কথা জানিয়েছে মিশিগান রাজ্য পুলিশ।
রাজ্য পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাউন্ট প্লেজেন্ট এলাকায় একটি গাড়ি ট্র্যাফিক থামায় ট্রুপাররা। প্রাথমিক যাচাইয়ের সময় তারা জানতে পারেন, গাড়ির চালকের বিরুদ্ধে একটি অপরাধমূলক পরোয়ানা রয়েছে।
পুলিশকে চালক জানান, তিনি জনপ্রিয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ডোরড্যাশ এর একজন ডেলিভারি ড্রাইভার এবং কাছাকাছি একটি ঠিকানায় খাবারের অর্ডার পৌঁছে দিতে যাচ্ছিলেন।
পুলিশ যখন তাকে হেফাজতে নিচ্ছিল, তখন অর্ডার করা গ্রাহক ড্রাইভারকে ফোন করে জানতে চান খাবারটি কখন পৌঁছাবে। এ সময় একজন ট্রুপার ফোনটি রিসিভ করেন এবং গ্রাহককে জানান যে ডেলিভারি চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে সেখানেই শেষ হয়নি ঘটনাটি। গ্রাহক যাতে খাবার থেকে বঞ্চিত না হন, সে জন্য ট্রুপাররা নিজেদের মধ্যেই সমন্বয় করে অর্ডারটি গ্রাহকের বাসায় পৌঁছে দেন।
রাজ্য পুলিশের এক পোস্টে বলা হয়, “ডেলিভারি সম্পন্ন হওয়ায় গ্রাহক অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন। পরিস্থিতি সামাল দিতে আমাদের ট্রুপারদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে যেমন আইনের প্রয়োগ নিশ্চিত হয়েছে, তেমনি গ্রাহকও তার অর্ডারটি পেয়েছেন।” সোমবার মন্তব্যের জন্য ডোরড্যাশ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর