আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে সরকার : প্রধানমন্ত্রীর ঘোষণা

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:১৪:১৩ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামছে সরকার : প্রধানমন্ত্রীর ঘোষণা
ছবি: পিএমও বাংলাদেশ ফেইসবুক পেজ

ঢাকা, ১১ মার্চ : ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারা দেশে আগামী ১৪ মার্চ থেকে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাই সবচেয়ে কার্যকর উপায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন। আসন্ন বর্ষা মৌসুমের আগে থেকেই প্রতি সপ্তাহে শনিবার সারা দেশে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার-আমার, আপনাদের-আমাদের সবার স্বার্থে একটি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা জানেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।’
তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড়ে মানুষ ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই এ রোগ থেকে রক্ষা পেতে আগে থেকেই প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা গেলেও বর্তমানে এটি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যেকোনো সময়ই ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
তিনি বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার লার্ভা তৈরি হতে পারে। কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, মশার প্রজনন নিয়ন্ত্রণে ড্রেন, ডোবা ও নর্দমাসহ যেসব স্থানে পানি জমে থাকার সুযোগ রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা বাড়ির ছাদে কোথাও যেন পানি জমে না থাকে। পানির ট্যাংক ঢেকে রাখতে হবে এবং প্রতি সপ্তাহে অন্তত একবার বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।
তিনি জানান, সরকারের উদ্যোগে ১৪ মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি জাতীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে মানুষ নিজেদের রক্ষা করতে পারবে। তিনি স্মরণ করিয়ে দেন, সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হচ্ছে ‘প্রিভেনশন ইজ বেটার দেন কিউর’ অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম।
তিনি সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজেকে রক্ষা করুন, অন্যকেও রক্ষা করুন।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ