আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকায় সিটিটিসি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:২৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:২৪:২৭ অপরাহ্ন
ঢাকায় সিটিটিসি প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ১১ মার্চ : বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদার, সন্ত্রাসবাদ দমন এবং আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুহেল দাউদ, লিগ্যাল অ্যাটাশে, এফবিআই/লিগ্যাট, যুক্তরাষ্ট্র দূতাবাস, নয়াদিল্লি, ভারত। তিনি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের জন্য দায়িত্বপ্রাপ্ত। এ সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ