আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

 আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:২৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:২৬:২৫ পূর্বাহ্ন
 আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী
ছবি : বিটিভি থেকে স্ক্রিনশট

ঢাকা, ১২ মার্চ : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ঘোষণা করেছেন, আজ থেকেই বাংলাদেশে প্রকৃত ও কাঙ্ক্ষিত গণতন্ত্রের নতুন পথচলা শুরু হলো। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পর উদ্বোধনী বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথাও উল্লেখ করেন। তারেক রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে তিনি কখনও আপস করেননি।” একই সঙ্গে তিনি মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি আজ দল-মত নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব করছি। আমাদের সরকারের মূল লক্ষ্য প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে গড়ে তোলা। এভাবেই আমরা একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চাই।” দেশ গড়ার এই প্রক্রিয়ায় বিভেদ ভুলে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে সংসদীয় রীতি অনুযায়ী অধিবেশন পরিচালনার জন্য জ্যেষ্ঠ রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন সংসদ নেতা।
সংসদ নেতা হিসেবে তারেক রহমানের এই প্রথম ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সরকারি ও বিরোধী দলের সদস্যদের উপস্থিতিতে অধিবেশনটি দেশের রাজনীতিতে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা