আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল

  • আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:৩১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:৩১:১৫ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল
ঢাকা, ১২ মার্চ : ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।একই সাথে সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহীত হয়। অধিবেশনটি সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার আগে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বর্তমান মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, নবনির্বাচিত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ছিলেন ভূমি প্রতিমন্ত্রী। সংসদীয় কার্যক্রমে গতিশীলতা ও জ্যেষ্ঠতাকে গুরুত্ব দিয়ে তাদের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হলো।
অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অধিবেশন পরিচালনার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হলে প্রধানমন্ত্রী তারেক রহমান হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামালের নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড