আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

হবিগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৩ ০১:৩২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৩ ০১:৩২:১৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
হবিগঞ্জ, ৪ জুন  : আজ সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা পৌর পানির ট্যাংক এলাকায়  সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজমিরীগঞ্জের আনন্দপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মুসা মিয়া (৬০), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া গ্রামের আজিজুর রহমানের ছেয়ে জিয়াউর রহমান ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজি অটোরিকশা চালক রফিক মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়,  আজ সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে উল্লেখিতস্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে সিএনজি অটোরিকশার  চালকসহ  তিন জন নিহত হয়। সিএনজি অটোরিকশা ও বাস রাস্তা থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন এর সহায়তায় শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশন এর একটি টিম ও শায়েস্তাগঞ্জ থানার পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল ইসলাম কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। বাস ও সিএনজি অটোরিকশা  উদ্ধারের চেষ্টা চলছে। ঘাতক বাস চালকপলাতক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ