আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:৩৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:৩৩:০৩ পূর্বাহ্ন
দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা
ওয়ারেন, ১৪ মার্চ : উচ্চগতির ঝোড়ো বাতাসের কারণে শহরের বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বাসিন্দা ও চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে ওয়ারেন সিটি কর্তৃপক্ষ।
জননিরাপত্তা বিষয়ক এক সতর্কবার্তায় জানানো হয়েছে, আবহাওয়া জনিত এই বিপদ মোকাবিলায় জরুরি সেবাদানকারী দলগুলো শহরের বিভিন্ন এলাকায় নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। একই সঙ্গে বাসিন্দা ও চালকদের চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে।
বর্তমানে যেসব এলাকায় পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে, সেগুলো হলো—
গ্রোসবেক (Groesbeck) রোডের পূর্ব পাশে স্টিফেনস রোড (Stephens Road) এলাকা
মাউন্ড (Mound) ও রায়ান (Ryan) রোডের মধ্যবর্তী নাইন মাইল (Nine Mile) এলাকা
শোনহার (Schoenherr) রোডের পূর্ব পাশে ১৩ মাইল (13 Mile) এলাকা
সতর্কবার্তায় বলা হয়েছে, ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে অন্তত ২৫ ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং ধরে নিতে হবে প্রতিটি তারই বিদ্যুৎ সংযোগ সক্রিয় (লাইভ)।এতে আরও বলা হয়, “কোনো অবস্থাতেই তার স্পর্শ করবেন না কিংবা সরানোর চেষ্টা করবেন না।”
শহর কর্তৃপক্ষের নির্দেশনায় বলা হয়েছে, কোথাও বিদ্যুতের ছিঁড়ে পড়া তার চোখে পড়লে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং তারের ওপর দিয়ে গাড়ি চালাবেন না। এ ধরনের ঘটনা ঘটলে DTE Energy-কে (৮০০) ৪৭৭-৪৭৪৭ নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে। আর যদি তারটি রাস্তার ওপর পড়ে থাকে বা তা থেকে তাৎক্ষণিক বিপদের আশঙ্কা থাকে, তবে ৯১১ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে National Weather Service ওয়ারেন শহরসহ দক্ষিণ–পূর্ব মিশিগান অঞ্চলের জন্য শুক্রবার মধ্যরাত পর্যন্ত উচ্চগতির বাতাসের সতর্কবার্তা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম দিক থেকে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ মাইল বেগে বাতাস প্রবাহিত হওয়ার এবং ঝোড়ো দমকা হাওয়ার (গাস্ট) গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হয়। শুক্রবার এই অঞ্চলে বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৪৩ মাইল এবং সর্বোচ্চ দমকা হাওয়ার গতি ৭১ মাইল পর্যন্ত রেকর্ড করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড