আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

সংসদের মুলতবি অধিবেশন শুরু

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৩:১৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৩:১৪:১১ পূর্বাহ্ন
সংসদের মুলতবি অধিবেশন শুরু
ঢাকা, ১৫ মার্চ : ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। দুইদিন বিরতির পর রোববার (১৫ মার্চ) বেলা ১১টার পর এ অধিবেশন শুরু হয়। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নিয়মিতভাবে চলবে।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ১২ মার্চ উদ্বোধনী অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ প্রদান করেছেন, তার ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। আজ রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শুরু করবেন সংসদ সদস্যরা।
এর আগে গত ১২ মার্চ (বৃহস্পতিবার) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। ওইদিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের পর অধিবেশনটি আজ রোববার সকাল পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
আজ দ্বিতীয় দিনের অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকারি ও বিরোধী দলের অধিকাংশ সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সংস্কার এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য আসবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন