আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

হ্যামট্রাম্যাকে মিশিগান বিএনপির ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:১৫:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:১৫:০২ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে মিশিগান বিএনপির ইফতার মাহফিল
হ্যামট্রাম্যাক, ১৭ মার্চ : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির আলাদিন রেস্টুরেন্টে মিশিগান বিএনপির উদ্যোগে এক আধ্যাত্মিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা এবং কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম আহমদসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়াও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে আগত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং রমজানের শিক্ষা সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বাস্তব জীবনে প্রতিফলনের আহ্বান জানান। আয়োজকরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুসংহত করে।
ইফতারের পূর্বে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন ওয়ারেন সিটির আল-ইহসান ইসলামিক সেন্টারের ইমাম, বিশিষ্ট আলেমে দ্বীন মৌলানা ফখরুল ইসলাম। 
আয়োজকরা উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স