আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:১০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:১০:৫১ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১
ডেট্রয়েট, ১৭ মার্চ : ওয়েইন স্টেট ইউনিভার্সিটির তিনজন শিক্ষার্থী সোমবার ভোররাতে এক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যানের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নিহত শিক্ষার্থীদের অকাল মৃত্যুতে পুরো ক্যাম্পাস শোকের ছায়ায় আচ্ছন্ন। দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ও তার পরিবার-পরিজনের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর সমবেদনা জানিয়েছেন।
প্রেসিডেন্ট রিচার্ড বিয়ারশব্যাক ও বোর্ড চেয়ারম্যান ব্রায়ান বার্নহিল বলেছেন, “যারা প্রাণ হারিয়েছেন—তাদের পরিবার, বন্ধু, শিক্ষক ও সহপাঠীরা এই শোকের অংশীদার। আহত শিক্ষার্থী ও তার প্রিয়জনদের প্রতি আমরা আমাদের সমবেদনা ও মানসিক শক্তি জানাচ্ছি।”
ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাত দেড়টার দিকে টেম্পল স্ট্রিট ও ক্যাস অ্যাভিনিউ সংলগ্ন এলাকায়, যেখানে একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেমি-ট্রাককে ধাক্কা দেয়। পুলিশ নিহত শিক্ষার্থীদের পরিচয় প্রকাশ করেনি এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানানো হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম WDIV (চ্যানেল ৪)-এর প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি ট্রাকটিকে সরাসরি ধাক্কা মারে।
ওয়েইন স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ‘ডিন অফ স্টুডেন্টস’ অফিস নিহত শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। চিঠিতে বলা হয়েছে, “পরিবারগুলোর প্রতি সম্মান প্রদর্শনপূর্বক, আমরা এই মুহূর্তে দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করছি না। দুর্ঘটনায় আহতদের চিকিৎসাসেবা ও সহায়তায় কাজ করা জরুরি সেবাকর্মী এবং চিকিৎসকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং এবং মনস্তাত্ত্বিক পরামর্শ সেবার ব্যবস্থা রয়েছে। যারা মানসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন, তারা ‘Warrior Mental Health Urgent Services’-এর (313) 577-2277 নম্বরে কল করে সহায়তা নিতে পারেন।
মিশিগান স্টেট পুলিশ জানায়, গত এক সপ্তাহে মিশিগানের বিভিন্ন সড়কে ১১ জন নিহত হয়েছেন। চলতি বছর সড়ক দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা ১২৭। একইসঙ্গে ৬১ জন গুরুতর আহত হয়েছেন, যার ফলে মোট আহতের সংখ্যা বেড়ে ৬১৫। তবে স্টেট পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ে তুলনায় চলতি বছরে নিহত ও গুরুতর আহতের সংখ্যা প্রতিটিতেই ৮টি কম।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত