আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:৫০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৫০:০৭ পূর্বাহ্ন
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ
নোভি, ১৮ মার্চ : মঙ্গলবার সকালে নোভির একটি বাড়ি থেকে পাঁচ দিন বয়সী এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির শরীরে একাধিক ছিদ্রযুক্ত ক্ষত পাওয়া গেছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো প্রাণীর আক্রমণের ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
নোভি পুলিশ কমান্ডার বব মানার জানান, সকাল ৮টা ২৮ মিনিটে ১৩ মাইল ও নোভি রোডের অদূরে লিবার্তে ড্রাইভের ৪২০০০ ব্লকের একটি বাড়িতে পুলিশ ও দমকলকর্মীদের ডাকা হয়। খবর পাওয়া যায় একটি নবজাতক কোনো সাড়া দিচ্ছে না।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, পাঁচ দিন বয়সী এক কন্যাশিশু গুরুতর আহত অবস্থায় রয়েছে। পরিবারের এক সদস্য প্রথম শিশুটিকে ওই অবস্থায় দেখতে পান এবং পুলিশকে জানান যে, তার শরীরে ছিদ্রযুক্ত ক্ষত রয়েছে। পরে চিকিৎসকরা ঘটনাস্থলেই শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কমান্ডার মানা জানান, শিশুটির পরিবারের কোনো পোষা কুকুর ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি কুকুরকে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
পুলিশ বলছে, পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে বিস্তারিত অনুসন্ধান চলছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড