আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১২:৫৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১২:৫৩:১৬ অপরাহ্ন
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল
নিউইয়র্ক, ১৮ মার্চ : বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে পবিত্র কোরআনকে ঘিরে রয়েছে এক গভীর ও অকৃত্রিম অনুভূতি। প্রবাসী বাঙালি মুসলিমরাও এর ব্যতিক্রম নয়। ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে তারা নিয়মিত কোরআন তেলাওয়াত ও চর্চা করে থাকেন।
এই কোরআন চর্চাকে আরও বিস্তৃত ও উৎসাহিত করতে “সুন্দর জীবনের জন্য কোরআন” শিরোনামে নর্থ আমেরিকায় বসবাসরত প্রবাসীদের নিয়ে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় জনপ্রিয় টিভি চ্যানেল আরটিভির ‘আলোকিত কোরআন ইউএসএ ২০২৬’ প্রতিযোগিতা। পহেলা রমজান থেকে শুরু হওয়া এ আয়োজন ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
নর্থ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন। সেখান থেকে কয়েক ধাপের কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৭০ জন প্রতিযোগীকে নিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়। সাতটি রাউন্ডে প্রতিযোগীরা তাদের সেরা তেলাওয়াত উপস্থাপন করে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন।
বিচারকদের প্রদত্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে চ্যাম্পিয়ন হন মুয়াজ ইবনে কামাল। ফার্স্ট রানার আপ হন নাভিদ রহমান, সেকেন্ড রানার আপ হন ইমরান হোসেন। এছাড়া চতুর্থ স্থান অধিকার করেন মুশরাফি আলম এবং পঞ্চম হন হাফেজ রিধা তাহমিদ ভূঁইয়া।
উল্লেখ্য, পুরো অনুষ্ঠানটি নিউইয়র্কে আরটিভির নিজস্ব স্টুডিওতে ধারণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা

সড়ক-রেল-শিল্পে সিলেটের জন্য বাণিজ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা