আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:৪৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১২:৪৩:৪৮ অপরাহ্ন
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম
সিলেট, ১৯ মার্চ ॥ সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং একটি সুস্থ-সুন্দর জীবনযাপনের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, আমাদের প্রিয় সিলেট নগরীকে পরিচ্ছন্ন রাখা শুধু দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করেছে। বুধবার (১৮ মার্চ) সোবহানীঘাট এলাকার প্রধান সড়ক ও আশপাশে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নগরীর প্রতিটি পাড়া-মহল্লার রাস্তাঘাট পরিষ্কার রাখতে সিলেট সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক ও মডেল নগরীতে রূপান্তর করা সম্ভব। যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কাজে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হতে হবে।
সোবহানীঘাট পয়েন্ট থেকে এ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, মৌবন এলাকার বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবী হাবিব আহমদ চৌধুরী সেলু, ফজলুর রহমান, সোলেমান আলী, মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি শেখ মো: ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ ফাহিম,  নারায়ার পুরকায়স্থ ফনি, জয়নাল আবেদীন, শেখ ইমতিয়াজ আহমদ জুনেদ, সৈয়দ শামীম, শেখ তাসমিম আহমদ শুভ, তৌহিদুল ইসলাম, মোশাররফ রহমান আসিক, ১৫নং ওয়ার্ড সচিব জয়নুল ইসলাম তপু, রিয়াজুল ইসলাম রাজু, রুহেল আহমদ সহ মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম