আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ফেক আইডি খুলে খেলোয়াড়দের নামে মিথ্যাচার : ওয়ারেনে প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ১২:৫১:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ১২:৫২:০৩ পূর্বাহ্ন
ফেক আইডি খুলে খেলোয়াড়দের নামে মিথ্যাচার : ওয়ারেনে প্রতিবাদ সভা
ওয়ারেন, ০৪ জুন : মিশিগানে দুষ্টু লোকদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ওয়ারেন অ্যাথেলেটিক ক্লাবে সবস্তরের ক্রীড়ামোদীর ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিভিন্ন টিমের খেলোয়াড় ও ক্রীড়াব্যক্তিত্বরা প্রতিবাদ সভায় অংশ নেন।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি থেকে মিশিগানের ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের নিয়ে মিথ্যাছাড় ও মানহানিকর পোস্ট করছে। কমিউনিটির কিছু দুস্কৃতিকারী ঈর্ষান্বিত হয়ে এসব মিথ্যাছাড় ও অপকর্ম করছে। এছাড়া কয়েকটি পরিচিত পেজের অ্যাডমিনরা যাচাই-বাচাই না করে ভুয়া আইডির পোস্ট অ্যাপ্র্রোভ করে দুস্কৃতিকারীদের প্রশ্রয় দিচ্ছে। এটি অত্যন্ত দু:খজনক। অথচ তরুণ প্রজন্মকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখার পাশাপাশি কমিউনিটির সেবায় ভূমিকা রাখছে ক্রীড়া সংগঠনগুলো। খেলাধুলার বিরুদ্ধে অপ্রচারে বিরত থাকার আহবান জানান বক্তারা। অন্যতায় আইনী আশ্রয়ের মাধ্যমে এর দাঁতভাঙ্গা জবাব দেবেন  তারা। 
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ক্রীড়াব্যক্তিত্ব ফয়সল আহমেদ, আহাদ আহমেদ, শেখর দেব জয়, মাসুম আহমেদসহ অনেকে। 
বক্তারা আরও বলেন, মিশিগানে বাংলাদেশি বিভিন্ন নামে প্রায় অর্ধশতাধিক ভূয়া আইডি খোলা রয়েছে। এসব ফেক আইডি দ্বারা কমিউনিটির কিছু ভালো কাজ বিতর্কিত করার পাশাপাশি অনেক সময় বিরুপ পরিস্থিতির মুখোমুখি হন ভালো মানুষেরা। ভুয়া আইডির হুতাদের তীব্র ঘৃণা ও ধিক্কার জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০