আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানার কিক-অফ গালা ২৮ মার্চ

  • আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০১:৪৮:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০১:৪৮:০৩ পূর্বাহ্ন
লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানার কিক-অফ গালা ২৮ মার্চ
লস অ্যাঞ্জেলেস, ২০ মার্চ : উত্তর আমেরিকার বাঙালি সমাজের অন্যতম বৃহৎ আয়োজন ‘ফোবানা’র ৪০তম আসরের প্রস্তুতি জোর গতিতে এগিয়ে চলছে। এ উপলক্ষে আগামী ২৮ মার্চ লস অ্যাঞ্জেলেসের হলিউডে অবস্থিত হিলটন লস অ্যাঞ্জেলেস ইউনিভার্সাল সিটিতে অনুষ্ঠিত হবে কিক-অফ গালা পার্টি।
এই গালা অনুষ্ঠানে আসন্ন ৪০তম ফোবানার সার্বিক অগ্রগতি, পরিকল্পনা ও বিস্তারিত আপডেট তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে ফান্ডরেইজিং কার্যক্রমও।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আগত ডেলিগেটদের জন্য ভেন্যু পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এরপর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মূল কিক-অফ গালা অনুষ্ঠান এবং বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
ফোবানার কনভেনর ড. জয়নাল আবেদীন উত্তর আমেরিকার সকল সদস্য সংগঠন ও সংশ্লিষ্টদের এই কিক-অফ গালায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, ২৮ মার্চের এই আয়োজনের মাধ্যমে ফোবানার সকল অগ্রগতি সবার সামনে তুলে ধরা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতের মতো এবারও লস অ্যাঞ্জেলেসে একটি সফল ফোবানা আয়োজন সম্ভব হবে।
হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবালও সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এটি শুধু একটি গালা নয়, লস অ্যাঞ্জেলেস ঘুরে দেখা এবং ফোবানাকে আরও সমৃদ্ধ করতে মতামত দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
এদিকে, ফোবানার এক্সিকিউটিভ কমিটির অনেক সদস্য এই গালায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ আহমদ রউফ।
হোস্ট কমিটির মিডিয়া চেয়ারম্যান মামুন লষ্কর জানান, ইতোমধ্যে ফোবানার গ্রাউন্ডওয়ার্ক শুরু হয়েছে এবং কিক-অফ গালায় তার বিস্তারিত উপস্থাপন করা হবে। তিনি সকলকে লস অ্যাঞ্জেলেসে এসে এই আয়োজনকে সফল করার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে ৪০তম লস অ্যাঞ্জেলেস ফোবানা অনুষ্ঠিত হবে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : কনভেনর ড. জয়নাল আবেদীন — ৮১৮-৫৯৯-৩৩১২।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ