আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

বৃটেনের কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

  • আপলোড সময় : ২১-০৩-২০২৬ ০৩:১১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৬ ০৩:১১:২৭ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
কার্ডিফ, ২১ মার্চ : মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বৃটেনের কার্ডিফে উদ্‌যাপিত হয়েছে। সৌদিআরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) মুসলিম কমিউনিটি ধর্মীয় মর্যাদার সঙ্গে ঈদের নামাজ আদায় করেছে।
কার্ডিফের শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এবং রিভারসাইড জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান-এ একত্রিত হয়ে মুসলিম সম্প্রদায় ঈদের নামাজে অংশগ্রহণ করে। শাহজালাল মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী, এবং দ্বিতীয় জামাতে নামাজ আদায় করান হাফিজ মাওলানা তৌহিদুল হক। জালালিয়া মসজিদে সকাল ৮টায় প্রথম জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুল মোক্তাদির, এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন। জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ উদযাপন করেন।
শাহজালাল মসজিদের চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন ও ট্রেজারার রকিবুর রহমান, জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া, সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া ও ট্রেজারার সুমন আলী সহ উভয় মসজিদের কমিটির নেতৃবৃন্দ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পরিশেষে, উভয় মসজিদে বিশেষ দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় এবং বিশ্ব মানবতার শান্তির জন্য প্রার্থনা করা হয়।
এদিকে, কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাস্টি এবং ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ঈদের শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। হিংসা, বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। মহান আল্লাহ সবাইকে দুনিয়া ও পরকালের কল্যাণ দান করুন। আসুন বিশ্বের সবচেয়ে নির্যাতীত মুসলমানদের জন্য প্রাণভরে দোয়া করি, চিরতরে যুদ্ধ বন্ধ হোক, বিশ্বের বিবেক জাগ্রত হোক এবং মানবিক পৃথিবী গড়ে উঠুক।”
পবিত্র ঈদুল ফিতরের এই দিনে,  তিনি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য।হান আল্লাহর নিকট সকলকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ