আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

নিউ ইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা, আহত ১

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৩ ০২:৫০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৩ ০২:৫০:৩৯ পূর্বাহ্ন
নিউ ইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা, আহত ১
নিউ ইয়র্ক, ০৫ জুন : কুইন্সের অ্যাস্টেরিয়াতে নিউ ইয়র্কের  বাঙালি  রেস্তোরাঁ বৈশাখীতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকালে ঐ রেস্তোরাঁয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। এ ঘটনায় একজন আহত হয়েছে। 
সিসিটিভির ফুটেজে দেখা গেছে, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত বৈশাখী রেস্তোরাঁয়  লাল হুডি ও কালো মাস্ক পরা একজন বন্দুক নিয়ে ঢুকে পড়ে। এ সময় ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।  মুহূর্তের মধ্যেই গুলি ছোড়েন বন্দুকধারী। বন্দুকধারীর ছোড়া একটি গুলি রেস্তোরাঁটির কাঁচে লাগে। এরপর কাউন্টারের পেছনে দৌড়ে গিয়ে সেখানকার এক কর্মচারীকে লক্ষ্য করে গুলি চালান হামলাকারী। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন কর্মচারী বলেন, 'গুলি চালানোর সময় আমি রেস্তোরাঁর পিছনের দিকে কাজ করছিলাম। হঠাৎ গুলির শব্দ শুনতে পাই। প্রথমে বুঝতে পারিনি গুলি নাকি অন্যকিছু।' সন্দেহভাজন হামলাকারীকে এখনও আটক করা যায়নি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড