আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব

  • আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০২:০৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০২:০৭:৫৩ পূর্বাহ্ন
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব
ঢাকা, ২৫ মার্চ : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করার জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের সঙ্গে একমত পোষণ করেছে সংসদীয় বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি জানান, সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা ৩২ বছর করার বিষয়ে কমিটির সদস্যরা একমত হয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার প্রস্তাব উত্থাপন করেন। জবাবে সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, বয়স বৃদ্ধির বিষয়ে নীতিগতভাবে সবাই একমত। তবে ৩৫ বছরের প্রস্তাবটি চাইলে সংসদে নতুন করে বিল আকারে উত্থাপন করা যেতে পারে।
রফিকুল ইসলাম খান বলেন, "চাকরির বয়সসীমা ৩২ বছর রাখার বিষয়ে কমিটির সবাই একমত হয়েছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে ৩৫ বছর করার প্রস্তাব দিয়েছি, যা পরবর্তীতে সংসদে বিল আকারে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।"
উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকার এক অধ্যাদেশের মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করেছিল। সংসদীয় কমিটির এই সম্মতির ফলে বিষয়টি এখন সংসদীয় প্রক্রিয়ায় চূড়ান্ত আইনি রূপ পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন