আমেরিকা , সোমবার, ১১ মে ২০২৬ , ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে

স্বাধীনতা দিবসে সিলেট উন্নয়ন মঞ্চের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৬ ০১:০১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৬ ০১:০১:৩০ পূর্বাহ্ন
স্বাধীনতা দিবসে সিলেট উন্নয়ন মঞ্চের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ
সিলেট, ২৭ মার্চ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট উন্নয়ন মঞ্চ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটি উপলক্ষে সংগঠনটি এক সংক্ষিপ্ত পথসভারও আয়োজন করে। 
অনুষ্ঠানে সিলেট উন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক উৎফল বড়ুয়ার নেতৃত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মো:আমীর হোসেন সোহাগ, আসাদুল হক,মাসুদ আহমেদ। উপস্থিত ছিলেন মিনারা আক্তার,শেলু বড়ুয়া,তারেক আহমেদ,সীমান্ত বড়ুয়া জয়,সেতু বড়ুয়া মুক্তা,কবির হোসেন সুমন,সুমায়া শোভা, সানজিদা স্নেহা, জয়ীতা পাল, রিতম পাল, জবা পাল, ফাতেহা, হাফিজা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। 
পথসভায় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল