আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা

মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০২:১৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০২:১৮:১২ পূর্বাহ্ন
মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার
বিচারক জন এম চামুরা গত বছরের ৩০ জুলাই  ওয়ারেনের ৩৭তম জেলা আদালতে পুলিশ অফিসার জেমস বার্কের প্রাথমিক পরীক্ষার সময় বক্তব্য দিচ্ছেন/Photo : Robin Buckson, The Detroit News

স্টার্লিং হাইটস, ২৮ মার্চ : মিশিগান স্টেট পুলিশের নথিপত্র অনুযায়ী, ওয়ারেনের ৩৭তম ডিস্ট্রিক্ট কোর্টের একজন বিচারককে এই সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং একটি ‘স্মার্ট’ বাসে ধাক্কা দিয়েছেন।
মিশিগান স্টেট পুলিশের পটভূমি যাচাই সংক্রান্ত নথি অনুযায়ী, লঘু ট্রাফিক অপরাধের দায়ে ৬৩ বছর বয়সী জন চমুরাকে বুধবার পুলিশি হেফাজতে নেওয়া হয়। নথিতে উল্লেখিত মামলার নম্বরটি স্টার্লিং হাইটস পুলিশ বিভাগের দুর্ঘটনার প্রতিবেদনের নম্বরের সাথে হুবহু মিলে যায়। পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত ১১:৩০ মিনিটে ভ্যান ডাইক এভিনিউ এবং ট্রায়াঙ্গেল ড্রাইভের মোড়ে একটি দুর্ঘটনা ঘটে, যেখানে একটি গাড়ি পেছন থেকে ‘স্মার্ট’ বাসে ধাক্কা দেয়।
পুলিশ জানিয়েছে, চালক সম্ভবত মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বাসে থাকা দুজন যাত্রী আঘাত পেয়েছিলেন; তাদের প্রাথমিক চিকিৎসা ঘটনাস্থলেই করা হয়েছে এবং কেউ গুরুতর আহত হননি। ধাক্কা লাগার ফলে বাসটি কিছুটা কেঁপে ওঠে।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের মুখপাত্র এস্থার উলফ জানান, চমুরার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো অনুরোধ তাদের অফিসে এখনও পৌঁছায়নি।
জন চমুরা ১৯৯৬ সালে ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন এবং ২০০৮ সালে প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন। শুক্রবার তিনি মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেননি।

Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য

ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য