আমেরিকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আড্ডা

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৩:৩৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৩:৩৫:৩৯ পূর্বাহ্ন
হবিগঞ্জে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আড্ডা
হবিগঞ্জ, ২৮ মার্চ : থিয়েটার একটি প্রাচীন শিল্প হলেও এটি আধুনিক জীবনের সকল সমস্যা ও সংকটকে ধারণ করতে সক্ষম। থিয়েটারের ভাষা আন্তর্জাতিক, যা জাতি, ধর্ম, মানচিত্র ও সময়ের সীমা ছাড়িয়ে দর্শকের হৃদয় স্পর্শ করতে পারে। তাই আধুনিককালে থিয়েটারের প্রয়োজন ও গ্রহণযোগ্যতা অপরিসীম। গতকাল, ২৭ মার্চ, বিশ্ব নাট্য দিবস উপলক্ষে খোয়াই থিয়েটার আয়োজন করে ‘থিয়েটার আড্ডা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি তোফাজ্জল সোহেল, এবং সাধারণ সম্পাদক সুকান্ত গোপ এর পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আড্ডার শুরুতে মফিদুল হক বাংলাদেশ থেকে প্রেরিত বিশ্ব নাট্য দিবস ২০২৬ বার্তা পাঠ করেন, আর যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত আন্তর্জাতিক বার্তা পাঠ করেন সভাপতি তোফাজ্জল সোহেল।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সিদ্দিকী হারুন, সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, যুগ্ম সম্পাদক মুক্তাদির হোসেন, অর্থ সম্পাদক মো. আব্দুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্যাপী ভৌমিক, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সুহেল, নাট্যকর্মী তাওহীদ বিন আজাদ, রেদোয়ান, আরিফ, শুভ ও হাসান মাহমুদ প্রমুখ।
সভা শেষে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আত্মত্যাগকারী বীরদের আত্মার শান্তি কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে কনস্যুলেট সেবা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে কনস্যুলেট সেবা