আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রবাসে বাসন্তী পুজোর আয়োজনে প্রাণবন্ত এবসিকন সিটি

  • আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ১১:১১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১২:১৯:৩৩ পূর্বাহ্ন
প্রবাসে বাসন্তী পুজোর আয়োজনে প্রাণবন্ত এবসিকন সিটি
এবসিকন সিটি, ২৮ মার্চ : নিউজার্সি স্টেটের এবসিকন শহরে অবস্থিত রাধাকৃষ্ণ মন্দিরে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী বাসন্তী পূজা যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। ২৪ মার্চ, মঙ্গলবার শুরু হয়ে আজ ২৮ মার্চ, শনিবার এই পূজার সমাপ্তি ঘটে। তিথি অনুযায়ী শাস্ত্রবিধি মেনে পূজার যাবতীয় কর্মযজ্ঞ সম্পাদিত হয়।
পুরাণ অনুযায়ী, রাজ্যচ্যুত রাজা সুরথ ও সমাধি নামক এক বৈশ্য বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করে আরাধনা করেছিলেন। সেই পূজাই পরবর্তীতে বাসন্তী পূজা নামে প্রসিদ্ধি লাভ করে।

শাস্ত্র মতে, এ বছর দেবী দুর্গার আগমন নৌকায় এবং গমন ঘোড়ায়। নৌকায় আগমনের ফল হিসেবে শস্যবৃদ্ধি ও জলবৃদ্ধির প্রতীক ধরা হয়, আর ঘোড়ায় গমনের ফল ছত্রভঙ্গ—যার অর্থ অশান্তি বা অরাজকতার সম্ভাবনার ইঙ্গিত বহন করে।
বাসন্তী পূজাকে কেন্দ্র করে রাধাকৃষ্ণ মন্দিরে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন করা হয়। এর মধ্যে ছিল পূজার্চনা, আরতি, ধর্মসভা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, সিঁদুর খেলা এবং ভক্তদের জন্য অন্নপ্রসাদ বিতরণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীত পরিবেশন করেন দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রদীপ দে, রেশমী বসাক, জয়গোপাল রায় ও স্মৃতি দে প্রমুখ শিল্পীরা।

এবসিকন শহরের প্রবাসী বাঙালি হিন্দু সম্প্রদায় শ্রীশ্রী বাসন্তী পূজার নানা আয়োজনে অংশ নিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন। পূজার কয়েকটি দিন ঢাক-ঢোল, কাঁসর ও উলুধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ। রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষে লিটন ধর ও সুনীল দাশ বাসন্তী পূজার শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি