আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
আদালতে অভিযোগ গঠন

ম্যাকিনাক ব্রিজে অবৈধ অস্ত্রসহ টেক্সাসের ট্রাকচালক গ্রেপ্তার 

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ১২:২৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ১২:২৭:১৪ অপরাহ্ন
ম্যাকিনাক ব্রিজে অবৈধ অস্ত্রসহ টেক্সাসের ট্রাকচালক গ্রেপ্তার 
গত সপ্তাহে ম্যাকিনাক ব্রিজে ট্রাফিক তল্লাশির সময় টেক্সাসের এক ব্যক্তির সেমি-ট্রাক থেকে উদ্ধার করা অস্ত্রসমূহ/Michigan State Police 

সেন্ট ইগনেস, ৩১ মার্চ : ম্যাকিনাক ব্রিজে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া টেক্সাসের এক সেমি-ট্রাক চালকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
মিশিগান স্টেট পুলিশ (MSP) জানায়, গত বৃহস্পতিবার সেন্ট ইগনেসের ৯২তম ডিস্ট্রিক্ট কোর্টে ৫৪ বছর বয়সী এরিক কোরোসিককে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে গোপনে অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, বিচারক তাকে ব্যক্তিগত জামানতের ভিত্তিতে মুক্তি দিয়েছেন এবং আগামী ১০ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। টেক্সাসের কিংউডের এই বাসিন্দার বিরুদ্ধে আরও অতিরিক্ত অভিযোগ আনার বিষয়টি বিবেচনা করছে পুলিশ। গোপনে অস্ত্র বহনের দায়ে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। মঙ্গলবার কোরোসিকের আইনজীবী জর্জ চিরহার্টের সঙ্গে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।
কর্মকর্তারা জানান, গত ২৪ মার্চ সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটের দিকে ম্যাকিনাক ব্রিজে কর্তব্যরত পুলিশ সদস্যরা অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণভাবে চলাচলের অভিযোগে একটি সেমি-ট্রাক থামান। ট্রাকটি একটি ট্রেলার টেনে নিয়ে যাচ্ছিল।
মিশিগান স্টেট পুলিশ জানায়, মোটর ক্যারিয়ার বিভাগের একজন কর্মকর্তা চালকের সঙ্গে কথা বলে তাকে এরিক কোরোসিক হিসেবে শনাক্ত করেন এবং তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানতে পারেন। পরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়।
তল্লাশি চালিয়ে ট্রাক থেকে পাঁচটি গুলিভর্তি পিস্তল, একটি শটগান ও একটি গুলিভর্তি রাইফেল উদ্ধার করা হয়। তদন্তকারীরা জানান, কোরোসিকের কাছে গোপনে পিস্তল বহনের কোনো বৈধ লাইসেন্স ছিল না।
এছাড়া ট্রাকের ভেতর থেকে ১৫টি দুই-ধারবিশিষ্ট ছুরি, দুই সেট ব্রাস নাকল (একটিতে স্পাইকযুক্ত), দুটি থ্রোয়িং স্টার, ৩২ ইঞ্চি ব্লেডযুক্ত একটি তলোয়ার এবং খোলা অবস্থায় দুই পাত্র অ্যালকোহল উদ্ধার করা হয়।
স্টেট পুলিশ আরও জানায়, চালক তার বাণিজ্যিক গাড়ির ইলেকট্রনিক লগিং রেকর্ড বা চলাচলের নথিপত্র জাল করেছিলেন বলে তদন্তে নিশ্চিত হওয়া গেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ