আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

সাউথ জার্সিতে আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:০৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ১২:২৪:১০ অপরাহ্ন
সাউথ জার্সিতে আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন
আটলান্টিক সিটি, ১ এপ্রিল : নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। গত ৩০ মার্চ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আবদুর রফিক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বেলাল উদ্দিন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূর মোহাম্মদ। পরে সংগীতশিল্পী ফারুক হোসেনের পরিচালনায় সম্মিলিত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
সভায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে এবং পনেরো আগস্ট ও একুশে আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম ও মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাংবাদিক আবু নসর, অধ্যাপক মিজানুর রহমান, বোরহান উল্লাহ কাউসার, বেলাল উদ্দীন, রওশনউদদীন, নূর মোহাম্মদ, সিরাজুল হক, বেলাল হোসেন, মনিরুজ্জামান মনির, জাকিরুল ইসলাম খোকা, শেখ কামাল মঞ্জু প্রমুখ। 
সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের স্বাধীনতার চেতনা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। তারা বলেন, স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা কখনো সফল হবে না।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কোনো জাতির জীবনে স্বাধীনতার স্বাদ একবারই আসে, তাই এ অর্জনকে সব সময় সম্মান ও মর্যাদার সঙ্গে রক্ষা করতে হবে।
বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে আব্দুর রফিক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর

নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর