আমেরিকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট মেয়র শেফিল্ডের উচ্চাভিলাষী 'স্টেট অফ দ্য সিটি' ভাষণ বোমার হুমকি, মিশিগানে নিউ ইয়র্ক-শিকাগো ফ্লাইটের জরুরি অবতরণ ডেট্রয়েটের লজ ফ্রিওয়েতে মৃতদেহ উদ্ধার  ম্যাকিনাক ব্রিজে অবৈধ অস্ত্রসহ টেক্সাসের ট্রাকচালক গ্রেপ্তার  মিশিগানে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা নারীর দুঃসাহসিক পলায়ন আন্তর্জাতিক কোকেন পাচার মামলায় দিদানির সাজা আজ মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, তিন ঘণ্টা রেল বন্ধ ডেট্রয়েট মেয়রের প্রথম ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ কাল গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

নিউপোর্টে যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০১-০৪-২০২৬ ০২:১৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৬ ০২:১৮:৪৮ পূর্বাহ্ন
নিউপোর্টে যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
নিউপোর্ট, ১ মার্চ : যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ নিউপোর্ট শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান রাত ১১টায় স্থানীয় তারানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার অঙ্গীকারের মাধ্যমে প্রবাসে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের তাৎপর্য স্মরণ করা হয়।
নিউপোর্ট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রুউফ তালুকদারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ মোহাম্মদ তাহির উল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও ওয়েলস আওয়ামী লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, নিউপোর্ট আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম, ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদ, নিউপোর্ট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আনহার মিয়া।
এছাড়াও আলোচনা সভায়  বক্তব্য রাখেন যুবনেতা  সিতাব আলি, আনহার মিয়া, জয়নাল আবেদীন, সাবেক ছাত্রনেতা রাজিবুর রহমান, ব্যাবসায়ী রহিম বাবুল, আজর আলী, রিফাত আলী.সুয়েব হুসেইন, আবদুর রব, মৌলা আফতাব, বাবলু খান, রাজিবুর রহমান. ও আবুল কালাম প্রমুখ।
সভায় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ সকল নিয়মতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অতিথিবৃন্দ ও সকল অংশগ্রহণকারীরা। একই সঙ্গে সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়।
বক্তারা উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ এক ও অভিন্ন। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে বাংলার মানচিত্র। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগ, এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, নিজস্ব মানচিত্র এবং লাল-সবুজের গর্বিত পতাকা। বক্তারা আরও বলেন, “৭১ আমাদের অহংকার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের অস্তিত্ব। এর সঠিক ইতিহাস নব প্রজন্মের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব।”
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ২৬ শে মার্চ ছিল বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এটি বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে যুক্ত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের নাম। এটি কেবল একটি রাষ্ট্রের জন্ম নয়—এটি একটি জাতির আত্মপরিচয় ফিরে পাওয়ার দিন এবং দীর্ঘ সংগ্রামের চূড়ান্ত ঘোষণা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউপোর্টে যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউপোর্টে যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত