আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ওয়ারেনে কিশোরীর সঙ্গে দেখা করতে এসে ৩৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৭:৫৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৭:৫৫:৫৫ অপরাহ্ন
ওয়ারেনে কিশোরীর সঙ্গে দেখা করতে এসে ৩৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
আর্নেস্ট হাওয়েল/Macomb County Prosecutor's Office

ওয়ারেন, ৩ এপ্রিল : ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে, রেডফোর্ড টাউনশিপের ৩৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে যৌন মিলনের উদ্দেশ্যে এক কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
প্রসিকিউটর অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেক্সট বার্তার মাধ্যমে পূর্বপরিকল্পিতভাবে ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন মিলনের উদ্দেশ্যে দেখা করতে আর্নেস্ট হাওয়েল ওয়ারেন পাবলিক লাইব্রেরিতে আসেন। এ বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর বুধবার ওয়ারেন পুলিশ তাকে সেখান থেকে গ্রেপ্তার করে।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “নাবালকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ক্ষমতা ও আস্থার জঘন্য অপব্যবহারের একটি উদাহরণ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।” শুক্রবার বিকেল পর্যন্ত অনলাইনে প্রকাশিত আদালতের নথিতে হাওয়েলের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার ওয়ারেনের ৩৭তম ডিস্ট্রিক্ট আদালতে হাওয়েলকে হাজির করা হয়। তার বিরুদ্ধে ‘শিশুর প্রতি যৌন নিপীড়নমূলক কার্যকলাপ’, ‘অপরাধ সংঘটনে কম্পিউটার ব্যবহার’ এবং ‘অনৈতিক কার্যকলাপের উদ্দেশ্যে কাউকে প্রলুব্ধ বা উত্যক্ত করা’—এই তিনটি অভিযোগ আনা হয়েছে। তিনটি অভিযোগের মধ্যে ‘শিশুর প্রতি যৌন নিপীড়নমূলক কার্যকলাপ’-এর অভিযোগটি সবচেয়ে গুরুতর, যার সর্বোচ্চ শাস্তি হিসেবে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বিচারক স্টিভেন বিয়েদা অভিযুক্ত হাওয়েলের জামানত ১ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেছেন। প্রসিকিউটর অফিসের তথ্যমতে, জামিনে মুক্তি পেলে তাকে পায়ে জিপিএস ট্র্যাকার বা ব্রেসলেট পরতে হবে, ইন্টারনেট ব্যবহার করা যাবে না এবং ১৭ বছর বা তার কম বয়সী কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা থেকে তাকে কঠোরভাবে বিরত থাকতে হবে। এই মামলার সম্ভাব্য কারণ যাচাই বিষয়ক শুনানি আগামী ১৬ এপ্রিল সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ