আমেরিকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চমূল্যের বাজারে স্বস্তি, মেট্রো ডেট্রয়েটে বিনামূল্যে টার্কি বিতরণ গোপন অনুদানে সমৃদ্ধ হুইটমার ঘনিষ্ঠ অলাভজনক সংস্থা নড়াইলে দুই বিএনপি নেতা হত্যার জেরে  বাড়িঘরে হামলা, ভাঙচুর ও আগুন আলোয় ঝলমল ক্যাম্পাস মার্টিয়াস, ডেট্রয়েটে হলিডে সিজনের সূচনা ডেট্রয়েটে ২ বছরের শিশুর গুলিতে ৫ বছরের শিশু আহত হ্যামট্রাম্যাক হাই স্কুলে অনলাইন হুমকি, সন্দেহভাজন আটক একসময় প্রার্থনায় মুখর, আজ হাতুড়ির আঘাতে ভাঙা হচ্ছে ঐতিহাসিক গির্জা মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন

ছুরিকাঘাতের ঘটনায় লিভোনিয়া পুলিশ কর্মকর্তা  আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৮:৪৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৮:৪৯:১১ অপরাহ্ন
ছুরিকাঘাতের ঘটনায় লিভোনিয়া পুলিশ কর্মকর্তা  আহত, সন্দেহভাজন গ্রেপ্তার
লিভোনিয়া, ৩ এপ্রিল : কর্মকর্তারা জানিয়েছেন, আজ শুক্রবার লিভোনিয়া পুলিশ সদর দপ্তরের ভেতরে ছুরিকাঘাতের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন; তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার আগে সন্দেহভাজন ওই ব্যক্তি ওয়েস্টল্যান্ডে অন্য একজনের দিকে বন্দুক তাক করেছিলেন বলেও অভিযোগ উঠেছে।
পুলিশ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টার কিছু পরে এক ব্যক্তি ফার্মিংটন রোডে অবস্থিত পুলিশ সদর দপ্তরের লবিতে প্রবেশ করেন। সেখানে তিনি একটি ছুরি উঁচিয়ে ধরেন এবং এমন কিছু কথা বলতে থাকেন যা তার মানসিক সংকটের ইঙ্গিত দেয়।
পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে পুলিশ কর্মকর্তা এবং বিভাগের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকবার টেজার ব্যবহার করা হয়। পরে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ সময় এক কর্মকর্তার পায়ে  ছুরির আঘাত লাগে। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে জানানো হয়েছে, তার আঘাত প্রাণঘাতী নয়। পুলিশ বিভাগ আরও জানায়, ধস্তাধস্তির একপর্যায়ে এক কর্মকর্তা তার অস্ত্র বের করলে সন্দেহভাজন ব্যক্তি তাকে লাথি মারেন, এতে অসাবধানতাবশত বন্দুক থেকে একটি গুলি ছুটে যায়। এই ধস্তাধস্তিতে ঠিক কতজন পুলিশ কর্মকর্তা জড়িত ছিলেন, সে বিষয়ে লিভোনিয়া পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য পরীক্ষা এবং তার শরীরের সামান্য আঘাতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ওয়েস্টল্যান্ড পুলিশ আলাদা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিভোনিয়া পুলিশ সদর দপ্তরে প্রবেশের আগে ওই ব্যক্তি ওয়েস্টল্যান্ডে অন্য একজনের দিকে বন্দুক তাক করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে স্যানফোর্ড ড্রাইভের ৮২০০ ব্লকে একটি জরুরি কলের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তি ইতোমধ্যে এলাকা ত্যাগ করেছেন।
ওয়েস্টল্যান্ড পুলিশ বিভাগ জানিয়েছে, লিভোনিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর থেকে ওই ব্যক্তি আর সাধারণ জনগণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছেন না।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা

আটলান্টিক সিটিতে থ্যাংকসগিভিং উপলক্ষে বিএএসজের খাদ্য সহায়তা