আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার

মুক্তিযুদ্ধের অবদান স্বীকার ও ঐক্যের আহ্বান জানালেন মুকতাবিস-উন নূর

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০২:৩৭:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০২:৩৭:১৯ পূর্বাহ্ন
মুক্তিযুদ্ধের অবদান স্বীকার ও ঐক্যের আহ্বান জানালেন মুকতাবিস-উন নূর
লন্ডন, ৪ এপ্রিল : সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন নূর বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মহান মুক্তিযুদ্ধে যার যা অবদান রয়েছে, তা স্বীকার করে যথাযথ সম্মান দিতে হবে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমরা কৃতজ্ঞচিত্তে তা স্মরণ করি এবং আশা করি, আগামীর বাংলাদেশ গড়তেও অতীতের ন্যায় প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি গত ১ এপ্রিল, বুধবার গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জিএসসির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাউথ ইস্ট রিজিয়নের চেয়ারপার্সন খলিল আহমদ কবির এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সূফী সুহেল আহমদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলার সদরু জামান খান, জিএসসির কেন্দ্রীয় সহ-সভাপতি মীর্জা আসহাব বেগ, সাবেক কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলার ফয়জুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন দিলু, এডভাইজার মানিক মিয়া, কমিউনিটি নেতা পারভেজ সাজ্জাদ কোরেশী, সাংবাদিক মিসবাহ জামাল, জকিগঞ্জ ওয়েলফেয়ারের সেক্রেটারি মাওলানা আবদুল কুদ্দুস এবং সদর ট্রাস্টের সেক্রেটারি নাজমুল হোসেন।
সভা শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক এনাম চৌধুরী, আলাউর রহমান শাহীন, খালেদ মাসুদ রনি, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক এ রহমান অলি, জিএসসির কেন্দ্রীয় মেম্বারশিপ সেক্রেটারি আব্দুল মালিক কুটি, সাউথ ইস্ট রিজিয়নের ট্রেজারার মো. আবুল মিয়া, সহ-সভাপতি আখলাকুর রহমান, গোলজার খান ও গোলাম আজম তালুকদার, মহিলা সম্পাদিকা ইমদাদুন খান, ইস্ট লন্ডন শাখার চেয়ারপার্সন সৈয়দ জিল্লুল হক, সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, এসেক্স শাখার চেয়ারপার্সন অ্যাডভোকেট মোমিন আলী, কমিউনিটি নেতা আহবাব মিয়া, কাজী তাজ উদ্দিন আকমল, ট্রেজারার সালেহ আহমদ, সৈয়দ আশফাক আহমেদ, আব্দুস সুবহান, খালেকুল কিবরিয়া, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ট্রেজারার মীর্জা কামরান বেগ, সাহেল আহমদ জাবেদ, মইনুল হক ও নুর উদ্দিন প্রমুখ। 
সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করা হয় এবং স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, জাতীয় নেতৃবৃন্দ, সেক্টর কমান্ডার ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। প্রবাসী মুক্তিযুদ্ধের সংগঠকদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান এবং প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
সভাশেষে শহীদদের মাগফেরাত কামনা ও জিএসসির অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ

মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ