আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

চা শ্রমিক পরিবারের সন্তানদের বই উপহার দিল শব্দকথা প্রকাশন

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৬ ০১:৫৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৬ ০১:৫৯:৩৬ অপরাহ্ন
চা শ্রমিক পরিবারের সন্তানদের বই উপহার দিল শব্দকথা প্রকাশন
সিলেট, ৪ এপ্রিল : চা শ্রমিক পরিবারের সন্তানদের সৃজনশীল বই পড়ায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শব্দকথা প্রকাশন। এ উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে সৃজনশীল বই উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাশ, শব্দকথা লেখক-পাঠক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞান লেখক হাবিব খোকন এবং বিদ্যালয়ের শিক্ষক মিঠুন মহালী।
প্রধান অতিথির বক্তব্যে মনসুর আহমেদ বলেন,“চুনারুঘাট উপজেলার চা শ্রমিক পরিবারের সন্তানরা এখন পড়ালেখায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। তারা গৌরবের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। সরকার তাদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করলেও সৃজনশীল বই পড়ার সুযোগ এখনও সীমিত। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শব্দকথা প্রকাশন এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যাতে তারা নিয়মিত সৃজনশীল বই পড়ার সুযোগ পায়।”
বই পেয়ে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এ ধরনের উদ্যোগ তাদের মানসিক বিকাশ ও জ্ঞানচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার