আমেরিকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ নোভিতে মোটর সিটি কমিক কনে ভক্তদের কল্পনার অনন্য প্রকাশ মিশিগানের মলে ঘড়ি কেনাকে  কেন্দ্র করে হুলস্থুল ও বিশৃঙ্খলা দুর্নীতির অভিযোগ সঙ্গী করেই নৌবাহিনীর শীর্ষ পদের জন্য দৌড় ওয়াটারফোর্ড টাউনশিপে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিতে মেট্রো ডেট্রয়েটে স্বাস্থ্যসেবার নতুন চ্যালেঞ্জ জাল পরিচয়ে ১৫ লাখ ডলারের ব্যাংক জালিয়াতি, দোষ স্বীকার ২৫ হাজার বাসিন্দা গণনার বাইরে, আদালতে যাচ্ছে ডেট্রয়েট সিটি প্রাথমিক শুনানি ছাড়াই বিচারে যাচ্ছে  হ্যামট্রাম্যাকের কিশোরী অপহরণ মামলা মিশিগানে সিনেট প্রার্থীর অফিসে ইট নিক্ষেপ ও গালিগালাজ : তদন্তে পুলিশ

ইরানে সাহসী উদ্ধার অভিযান : মার্কিন পাইলট ফিরেছেন নিরাপদে

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৪:০৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৪:০৫:৫৬ পূর্বাহ্ন
ইরানে সাহসী উদ্ধার অভিযান : মার্কিন পাইলট ফিরেছেন নিরাপদে
ওয়ারেন, ৫ এপ্রিল : ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে অবশেষে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। কয়েকশ কমান্ডো এবং বিশেষ বাহিনীর সদস্য এই ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে অংশ নেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “প্রিয় মার্কিন নাগরিকবৃন্দ, আমরা তাকে খুঁজে পেয়েছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের ইতিহাসের অন্যতম সাহসী অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এই অভিযানটি ছিল আমাদের এক অসাধারণ ক্রু সদস্যকে উদ্ধারের জন্য, যিনি একই সঙ্গে একজন অত্যন্ত সম্মানিত কর্নেল। আপনাদের জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।”
ট্রাম্প আরও জানান, ইরানের ভেতরে পরিচালিত এই বিশেষ সামরিক অভিযানে নিখোঁজ ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযানে অংশ নেওয়া মার্কিন কমান্ডো ও বিশেষ বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে চলা অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতার পর এই উদ্ধার অভিযান সফল হয়। সেই সঙ্গে এই অভিযান পরিচালনায় জড়িত সকল সদস্যও নিরাপদে ফিরে এসেছেন।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কৌশলগত শ্রেষ্ঠত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। প্রেসিডেন্ট ট্রাম্প উদ্ধারকারী বাহিনীর সদস্যদের প্রশংসা করে বলেন, “তারা অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।”
শুক্রবার বিমানবাহিনীর একটি এফ-১৫ই (F-15E) যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এর দুই ক্রু সদস্যই বিমান থেকে বেরিয়ে যান; এরপরই একটি জোরদার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। দুই ক্রু সদস্যের মধ্যে একজনকে দ্রুতই উদ্ধার করা সম্ভব হলেও, দ্বিতীয়জনের খোঁজে শনিবার পর্যন্ত অনুসন্ধান অব্যাহত ছিল। অবশেষে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
একটি বেড়ার অনুমতি থেকে শুরু, শেষ পর্যন্ত ফেডারেল কোর্টে মামলা

একটি বেড়ার অনুমতি থেকে শুরু, শেষ পর্যন্ত ফেডারেল কোর্টে মামলা