আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৪:২৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৪:৩৩:৩৮ পূর্বাহ্ন
বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ
ঢাকা, ৫ এপ্রিল: পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ রোববার জানান, এবার এই শোভাযাত্রা আর ‘আনন্দ শোভাযাত্রা’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে হবে না, নতুন নামে এটি উদযাপিত হবে—‘বৈশাখী শোভাযাত্রা’।
সচিবালয়ে বাংলা নববর্ষ ও চাকমা, মারমা, ত্রিপুরা, গারো সহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, শোভাযাত্রার নাম নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। আমরা চাই, এই বিতর্কের অবসান হোক। শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে, যেখানে সমস্ত সাংস্কৃতির প্রদর্শন থাকবে।
মন্ত্রী আরও বলেন, “এবার থেকে শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ—সবকিছুতে আমরা বৈশাখকে হাইলাইট করতে চাই।”
পয়লা বৈশাখের ঐতিহ্য এবং অতীতের নাম পরিবর্তনের ইতিহাসের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “১৯৮৯ সালে এরশাদের আমলে শোভাযাত্রা ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শুরু হয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর নাম পরিবর্তন করে ‘মঙ্গল শোভাযাত্রা’, পরে অন্তর্বর্তীকালীন সরকার আবার আনন্দ শোভাযাত্রার নাম ব্যবহার করে।”
মন্ত্রী সতর্ক করে বলেন, “এবার কেউ বলছে নাম আনন্দ হওয়া উচিত, আবার কেউ বলছে মঙ্গল। আমাদের দায়বদ্ধতা জনগণ ও দেশের প্রতি। আমরা চাই অতীতের যেকোনো বিভ্রান্তি ইতিহাসের অংশ হিসেবে থাকুক, কিন্তু সমাজে বিভাজন না হোক।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত, আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসের মানুষ থাকবে, তবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিএএসজের মেজবান ২৯ সেপ্টেম্বর

আটলান্টিক সিটিতে বিএএসজের মেজবান ২৯ সেপ্টেম্বর