আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৬ ০৫:৫১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৬ ০৫:৫৪:১৬ অপরাহ্ন
ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু
ইউনিভার্সিটি অফ মিশিগানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত দানহাও ওয়াং-এর ছবি/The University of Michigan

অ্যান আরবার, ৫ এপ্রিল: ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের “শত্রুভাবাপন্ন জিজ্ঞাসাবাদ”-এর শিকার হওয়ার পর ইউনিভার্সিটি অব মিশিগানের (ইউএম) এক গবেষকের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে চীনা কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্যমতে, নিহত গবেষক তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের গবেষণা সহকারী দানহাও ওয়াং। গত ২০ মার্চ তাঁর মৃত্যু হয়। ইউএম পুলিশের জনতথ্য কর্মকর্তা মেলিসা ওভারটন এক ইমেইলে জানান, বিশ্ববিদ্যালয়ের পুলিশ বিভাগ ঘটনাটিকে “সম্ভাব্য আত্মহত্যা” হিসেবে তদন্ত করছে। তবে, চীনা কর্মকর্তারা ওই গবেষকের নাম প্রকাশ করেননি।
ইমেইলে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ১৯ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে জর্জ জি. ব্রাউন ভবনের ভেতরে একজন ব্যক্তি পড়ে যাওয়ার খবর পেয়ে ইউনিভার্সিটি অব মিশিগান পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ভবনের ওপরের তলা থেকে পড়ে যাওয়ার পর ওই গবেষণা সহকারীকে উদ্ধার করা হয় এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে পুলিশ বিভাগ আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
শিকাগোতে অবস্থিত চীনা কনস্যুলেট এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত এক সপ্তাহে ‘এক্স’ (X) প্ল্যাটফর্মে বিবৃতি দিয়ে গবেষকের মৃত্যুর নেপথ্যের ঘটনাপ্রবাহ নিয়ে মন্তব্য করেছেন। তাদের দাবি, গবেষণাকর্ম সংক্রান্ত বিষয়ে মার্কিন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ও হয়রানির শিকার হওয়ার পর তিনি আত্মহত্যা করেন।
মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি প্রভাব বিস্তারের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের এক বছরেরও বেশি সময় পর এই ঘটনা ঘটল। চীনা সরকারের কাছ থেকে প্রাপ্ত অর্থের তথ্য ভুলভাবে উপস্থাপনের অভিযোগে ইউনিভার্সিটি অব মিশিগান আগে থেকেই বিশেষ নজরদারিতে ছিল। এছাড়া চীন থেকে আসা অন্তত পাঁচজন শিক্ষার্থীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জৈব উপাদান পাচার ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে  মামলা দায়ের করেছিল ফেডারেল কর্তৃপক্ষ।
এ বিষয়ে মন্তব্য জানতে ‘দ্য ডেট্রয়েট নিউজ’-এর পক্ষ থেকে এফবিআই (FBI)-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com






 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ