আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৩৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪২:২৬ অপরাহ্ন
মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত
মাধবপুর, (হবিগঞ্জ) ৭ এপ্রিল : হবিগঞ্জের মাধবপুরে জমিজমা নিয়ে বিরোধ নিষ্পত্তি চলাকালে  দুপক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মোহাম্মদ আলী নামের বৃদ্ধ নিহত মারা যান। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানা যায়, বুল্লা গ্রামের রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী সানু মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে  বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার  এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এতে কমপক্ষে ২০ জন আহত হয়। এর মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় একটি বে সরকারি হাসপাতালে মোহাম্মদ আলীর মারা যান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা মোহাম্মদ  আলী মৃত্যুর খবর কি নিশ্চিত করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এখন পর্যন্ত মামলা হয়নি। তবে খুনের ঘটনা জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর  রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা