আমেরিকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ

সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যানকে সংবর্ধনা

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ০৪:০১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ০৪:০১:৪০ পূর্বাহ্ন
সিলেটে রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যানকে সংবর্ধনা
সিলেট, ৮ এপ্রিল : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবনিযুক্ত চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সংবর্ধনা জানানো হয়। রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে এবং ইউনিট সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সিলেট ইউনিটের কার্যকরী সদস্য ও পদস্থ কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন ইউনিটের কার্যকরী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামন, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, কামরুজ্জামান দিপু ও পারভেজ আহমেদ। এছাড়াও বক্তব্য প্রদান করেন সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর নুরুল আলম, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিজানুর রহমান, মুজিব জাহান রক্তকেন্দ্রের ইনচার্জ তৌহিদ আহমেদ, যুব সংগঠক লায়ন আমিন উদ্দিন আহমেদ, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির, যুব কার্যকরী কমিটির উপপ্রধান-১ মোসাদ্দেক চৌধুরী সুমেল, উপপ্রধান-২ ইশতিয়াক মাহবুব প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আবুল কাহের চৌধুরী শামীম একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব। তার সুযোগ্য নেতৃত্বে সিলেট ইউনিটের সেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে। আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠানটি সিলেটে যে ঐতিহ্য বহন করে আসছে, তার নতুন পথচলায় সেটি আরও সুসংহত এবং জনকল্যাণমুখী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধিত অতিথি আবুল কাহের চৌধুরী শামীম তার বক্তব্যে তাকে এই সম্মান প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রেড ক্রিসেন্টের মূলনীতি অনুসরণ করে মানুষের পাশে দাঁড়ানোর এবং বিশেষ করে দুর্যোগ ও জরুরি স্বাস্থ্যসেবায় সিলেট ইউনিটের সক্ষমতা আরও বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রেড ক্রিসেন্টের বিপুল সংখ্যক আজীবন সদস্য, ভলান্টিয়ার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স