আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সিলেটে শনিবার শুরু হচ্ছে এসএমই মেলা ও কৃষক বাজার

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৬ ১২:৪৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৬ ১২:৪৭:২৭ অপরাহ্ন
সিলেটে শনিবার শুরু হচ্ছে এসএমই মেলা ও কৃষক বাজার
সিলেট, ৮ এপ্রিল : সিলেটে আগামী শনিবার (১১এপ্রিল) শুরু হচ্ছে এসএমই মেলা ও কৃষক বাজার। বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ঐদিন সকাল ৯টায় নগরীর টিলাগড় পয়েন্টে কৃষক বাজারের ও বিকাল ৩টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে সপ্তাহব্যাপী এসএমই মেলার উদ্বোধন করবেন। কৃষক বাজার চালু ও ৭দিন ব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা ২০২৬ উদ্বোধন উপলক্ষে আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় এক প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,সিলেট এর সহযোগিতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
সভায় জানানো হয়, এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এবং সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১১ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হবে।  মেলার মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার এবং বিক্রয় বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ আয়োজনের অংশ হিসেবে পর্যাপ্ত স্টল স্থাপন করা হবে, যেখানে হস্তশিল্প, চামড়াজাত সামগ্রী, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। এসময় মেলার বিভিন্ন ম্টলে কৃষকদের প্রদর্শিত পণ্য বিক্রি না হলে সেটার ন্যায্য মূল্য আয়োজক কর্তৃক পরিশোধের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়। মেলায় আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শনের অনুমতি থাকবে না।
আয়োজকরা জানান, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হবে এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিশুদ্ধ খাবার পানি এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দায়িত্ব প্রদান করা হয়েছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের নতুন বাজার সৃষ্টি করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।এদিকে ন্যায্য মুল্যে কৃষকরা যাতে তাদের উৎপাদিত শাক সবজি সহ সকল পন্য বিক্রি করতে পারেন ও গ্রহকরা ভেজালমুক্ত পন্য সরাসরি কৃষকদের কাছ থেকে কিনতে পারেন সে লক্ষেই প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টিলাগড় পয়েন্টে কৃষক বাজারের কার্যক্রম চলবে।এই বাজারের প্রান্তিক লেভেলের কৃষকরা তাদের পন্য বিক্রি করবেন।পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্হানে এই কৃষক বাজারের কার্যক্রম চালু করা হবে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)  সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা ও সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবাইয়াৎ।সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নুর,সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেটের উপপরিচালক মো: শামসুজ্জামান, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম এ হান্নান,সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু,বিসিক'র ডিজিএম সোহেল হাওলাদার,জেলা আনসার ভিডিপির সহকারী পরিচালক তানিয়া আক্তার,সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা