আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

বৈশাখী মেলাকে ঘিরে আটলান্টিক সিটিতে বিএএসজের প্রস্তুতি সভা

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০২:২৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০২:২৫:৪৬ পূর্বাহ্ন
বৈশাখী মেলাকে ঘিরে আটলান্টিক সিটিতে বিএএসজের প্রস্তুতি সভা
আটলান্টিক সিটি, ৯ এপ্রিল : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ষ্টেটের আ‍টলাান্টক  সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আসন্ন ‘বৈশাখী মেলা’র প্রস্তুতি সভা  গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বৈশাখী মেলার আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান, সদস্য সচিব বেলাল হোসেন ভূঁইয়া,  তত্ত্বাবধায়ক আবদুর রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ ‘বৈশাখী মেলা’র প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বৈশাখী মেলার প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা প্রবাসী বাংলাদেশিদেরকে সপরিবারে “বৈশাখী মেলা”য় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার বিএএসজের উদ্যোগে এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত বারোটা পর্যন্ত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশাখী মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে কথামালা, সংগীত, আবৃত্তি, বৈশাখী আড্ডা ও মেলা। মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ ও গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার থাকবে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব ও স্থানীয় সংগীতশিল্পীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা