আমেরিকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

  • আপলোড সময় : ০৯-০৪-২০২৬ ০২:৩৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৪-২০২৬ ০২:৩৭:৩৪ পূর্বাহ্ন
আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
ঢাকা, ৯ এপ্রিল : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে থাকা ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন— পুলিশের এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন ছাত্রলীগ বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল। মামলার মোট ৩০ জন আসামির মধ্যে সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন।
দেশজুড়ে আলোচিত এই মামলার রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
গত ২৭ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। এর আগে গত বছরের ২৬ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় এবং ৬ আগস্ট অভিযোগ গঠন করা হয়। পলাতক আসামিদের পক্ষে আইনি সহায়তার জন্য ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন, যা পরবর্তীতে দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে এবং জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনায় পরিণত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ

স্টার্লিং হাইটসে গুলিবিদ্ধ হয়ে ব্যক্তির মৃত্যু, আত্মহত্যার সন্দেহ