শেরপুর, ৯ এপ্রিল : স্থগিতকৃত শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০ ভোট।
এই আসনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট। ভোটের হার ৫২.১৯ শতাংশ।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :